• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে গণতান্ত্রিক রাস্তা দ্রুত তৈরি করতে হবে – হাবিব

নিজস্ব প্রতিনিধি / ৬৮০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে ২৭ মার্চ বৃহস্পতিবার কুমিরা  ফুটবল মাঠে বিএনপির আয়েজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে কুমিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ এস এম আব্দুল  মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,  তালা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, যুবদলের তালা উপজেলার আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুবদলের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন,  যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ,উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব মোঃ শামারুল ইসলাম মিলন, ও যুবনেতা মনিরুল ইসলাম মন্টু।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে আগে গণতান্ত্রিক রাস্তা দ্রুত তৈরি করতে হবে।   দীর্ঘ ১৬বছর মানুষ ভোট দিতে পারেনি, কখনো ভোটার বিহীন নির্বাচন, কখনো নিশি রাতের নির্বাচন, কখনো ডামি নির্বাচন করে ফ্যাসিস্ট সরকার। এ দেশের মানুষ ভোট না দিতে দিতে ভোট দেওয়ার কথা ভুলে গেছে। বর্তমান দেশে বিশৃঙ্খলা চলছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের বিশৃঙ্খলা ঠেকানো যাবে না, ইফতার মাহফিলে এ কথা বলেন। তিনি আরো বলেন দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে তৃণমূল নেতা কর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনরকম চাঁদাবাজি ও মামলা দিয়ে মানুষকে হয়রানি করা যাবে না। আর কেউ যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে মাস্তানি করে তাকে ছাড় দেওয়া হবে না। নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড হতে বিরত থাকার আহ্বান জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলে এক হয়ে কাজ করার জন্য বলেন। পরিশেষে নিজ দলের নেতাকর্মী ও দরিদ্র সুবিধা বঞ্চিতদের সাথে নিয়ে ইফতার করেন।

 

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাইল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com