• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৮
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

সারাদেশে যখন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের ক্ষোভ ও অভিযোগ ঠিক সে সময় শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন কাউন্টার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

 

বুধবার সকাল ৭:৩০ মিনিটে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুনের নেতৃত্বে পরিবহন কাউন্টারগুলোতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন শ্যামনগর থানার এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এছাড়া, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে শ্যামনগর থেকে দেশের বিভিন্ন জায়গায় এবং ঢাকাগামী পরিবহনগুলোর সরকারি নির্ধারিত ভাড়া এক হাজার তেত্রিশ টাকা থাকলেও কাউন্টার মালিকরা এক হাজার টাকা গ্রহণ করছেন বলে জানা যায়। মামুন পরিবহনের যাত্রী আরাফাত হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত হন নির্বাহী কর্মকর্তা।

 

এ সময় পরিবহন কাউন্টার সমিতির সভাপতি গোলাম আজম মতি ও সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রশাসনকে আশ্বস্ত করেন যে, যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। ইউএনও রনি খাতুন কাউন্টার ম্যানেজারদের সতর্ক করে দিয়ে বলেন, শ্যামনগরের প্রতিটি যাত্রী যেন ভালো সেবা পান, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য তিনি পরিবহন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

এছাড়া, পরিবহন কাউন্টারগুলোর শৌচাগার ও সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন। ইউএনও মহোদয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ যাত্রীরা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com