• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় ইউএনওর অভিযানে ক্যামিক্যাল মিশানো ৫০ ক্যারেট আম জব্দ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৯১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ মে, ২০২৫

দেবহাটায় ইউএনওর অভিযানে ক্যামিক্যাল মিশানো ৫০ ক্যারেট আম জব্দ করা হয়েছে। পরে আমগুলো দেবহাটা ফুটবল মাঠে নিয়ে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

 

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্র জানায়, শনিবার ১০ মে দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোড়া গ্রামে অভিযান চালান। অভিযানে ক্যামিক্যাল মিশানো আম ক্যারেটে ভরে ট্রাকে উঠানোর সময় ইউএনও মোঃ আসাদুজ্জামান আটক করেন।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ক্যামিক্যাল মিশানো ৫০ ক্যারেট আম জব্দ করা হয়।

 

পরে আমগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। ইউএনও জানান, জেলা প্রশাসন থেকে আম ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা ব্যতিরেকে যদি কোন ব্যক্তি অসাধু উপায়ে আম বাজারজাতকরণের চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com