• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নবনির্মিত বোট ওয়ার্কশপ স্লিপওয়ের ও বৃক্ষরোপণ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ মে, ২০২৫

শনিবার ১৭মে দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান,
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ কোস্ট গার্ড বেইস মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের ও বৃক্ষরোপণ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল( অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মুঃ জসীম উদ্দিন খান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

 

লেঃ কমান্ডার আবিদ বিন মঞ্জুর, প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে জানান, গত ১১ জানুয়ারি ২০২৪ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটসমূহের ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব।বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা, যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা পোর্ট, নৌপুলিশ, বন বিভাগ এবং বিআইডব্লিউটিএ’র নৌযানসমূহ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে বলে আশা করা যায়।পরবর্তীতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিকভাবে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের নাম ফলক উন্মোচন করেন।

 

তিনি আরও বলেন, এই উন্নয়ন কার্যক্রম বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা ও পরিসেবার মান বাড়াতে আরও এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com