• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কালিগঞ্জে পর্নোগ্রাফি মামলায় গ্রে ফতার একজন

হাফিজুর রহমান শিমুল / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় উত্তম কুমার স্বর্ণকার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ২টার দিকে কালিগঞ্জ থানা ও শ্যামনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত উত্তম কুমার স্বর্ণকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা এবং আনন্দ স্বর্ণকারের পুত্র। উত্তমের বিরুদ্ধে অভিযোগ, সে ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে ভিকটিমের (বাদী) গোপন মুহূর্তের একটি ভিডিও ধারণ করে তা নিজ হেফাজতে রেখে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন।

 

ভুক্তভোগী প্রিয়া সরকার সাংবাদিকদের জানান, উত্তম স্বরচণকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে কালিগঞ্জ থানার ওসি, এসআই, কনস্টেবলসহ স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেন। এছাড়া নারীদের নিয়েও প্রকাশ্যে অশ্লীল মন্তব্য করে সামাজিক অস্থিরতা তৈরি করেন তিনি।

 

উল্লেখযোগ্য বিষয় হলো, তার বিরুদ্ধে এর আগেও নারী ও শিশু নির্যাতন, যৌতুক, ধর্ষণ এবং মাদক মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই এসব অপরাধে জড়িত থাকলেও রহস্যজনক ভাবে আইনের আওতার বাইরে থাকতেন সে। তিনি আরো বলেন, উত্তম স্বর্ণকার বিভিন্ন সময়ে মানসিক চাপে রাখেন এবং ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে বারবার ব্ল্যাকমেইল করেন।

 

এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি প্রকাশ করে তার ব্যক্তিগত সম্মান ও সামাজিক অবস্থান চরমভাবে ক্ষুন্ন করেন। এজাহারে আরো উল্লেখ করা হয়, ভিডিও ফাঁসের পর থেকে প্রিয়া সরকার মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবার ও সমাজে ব্যাপকভাবে অপমানিত হন।

 

এ ঘটনার পরই তিনি থানা পুলিশের মাধ্যমে আইনি সহায়তা চান। এ ঘটনায় উত্তম স্বর্ণকারের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এর ৮(২) ও ৮(৩) ধারায় রুজু হয়েছে। মামলা নং-১২ হিসেবে তা খতিয়ানে নথিভুক্ত হয়েছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, আসামিকে আদালতের মাধ্যমে দুপুরে জেলাতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com