• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনিতে এসএসসি ও এইচএসসির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ ও ২৩ সালে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের ও সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন।

 

একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, অভিভাবক আবু মুছা তারিকুজ্জামান তুষার, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক প্রমুখ।

 

ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহত ছাত্রছাত্রী, শিক্ষক ও পাইলটের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব ড. মোঃ আবুল হাসান। অনুষ্ঠানে ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com