• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ২০১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আশাশুনিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা ও সংবেদনশীলতা বৃদ্ধিমূলন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

সাতক্ষীরা জেলার মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা, সক্ষমতা এবং স্থানীয় প্রশাসনকে একটি কার্যকরী অভিযোজন পরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে উত্তরণ, আন্তর্জাতিক সংস্থা International Rescue Committee (IRC) এর সহযোগিতায় Local Adaptation Plan and Action (LAPA) Developmet In the Patuakhali and Satkhira districts প্রকল্প বাস্তবায়ন করছে।

 

প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

 

প্রকল্প সমন্বয়কারী আল আমিন মোল্যার সঞ্চালনায় কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন, উত্তরণ মনিটরিং এন্ড ইভালুয়েশন প্রধান ও এলএপিএ প্রকল্প প্রধান হাসান আব্দুল্লাহ রাফাত, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রোগ্রাম হেড সুবর্ণা বর্মা, প্রকল্প সমন্বয়কারী আল আমিন মোল্যা, প্রকল্প সহকারী আহসানুল হক আসিফ। অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম।

 

অংশ গ্রহনকারীদের মধ্যে ইয়াহিয়া ইকবাল, হাফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com