• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের অ’বৈ’ধ দখলদার উচ্ছেদ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৮১১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপোট এলাকা দখলকৃতচর থেকে তাদের উচ্ছেদ করা হয়।

 

এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে বার বার তাগাদা দেয়া সত্ত্বেও দখলদাররা তাতে গুরুত্ব দেয়নি। বরং নুতন করে ইট, বালু ও ইটের টুকরা ফেলে ও চরের গাছ কেটে ঝুঁকিতে থাকা উক্ত নদীর পশ্চিম তীরের বিস্তৃত অংশ দখলের অপচেষ্টা চালায় তারা।

 

উল্লেখ্য স্থানীয় দখলদার কতৃক অব্যাহতভাবে খোলপেটুয়া নদী দখল নিয়ে গত ১৩ জুলাই থেকে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে দখলকৃত নদীসহ নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য জামান এন্টারপ্রাইজ, আল্লাহর দান এন্টারপ্রাইজসহ অন্যদের সময় বেঁধে দেয়া হয়। কিন্তু নিজেদের উদ্যোগে দখলকৃত নদী ও তদসংলগ্ন চর অবমুক্ত না করায় সোমবার সকালে উক্ত উচ্ছেদ অভিযান শুরু হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কশিমনার (ভুমি) রাশেদ হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, বিএনপি নেতা আব্দুস সবুর, স্থানীয় চেয়ারম্যান আবু সালেহ বাবুসহ প্রশাসনের অপরাপর কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিক প্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী চর দখলে নিয়ে তারা ইট বালুর আড়ৎ গড়ে তুলেছিল। অবৈধ স্থাপনা নির্মান করতে যেয়ে এসব দখলদারগন অনেক স্থানে চরে গাছ কেটে ফেলেছে। দীর্ঘদিনেও কোন ব্যবস্থা না নেয়ায় ধীরে ধীরে দখলবাঁজরা চর পেরিয়ে নদীর মধ্যে ঢুকে পড়েছে। বাধ্য হয়ে নদী রক্ষার অংশ হিসেবে এসব দখলদারদের কবল থেকে চরসহ নদী উদ্ধারে অভিযান চালানো হয়েছে। সেখানে স্তুপাকারে রাখা সরঞ্জামাদী সরিয়ে নিতে তারা ২/৩ দিন সময় চেয়েছে। নদী বা জলাকার দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com