• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বালিথায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির আ’ত্ম’হ’ত্যা

জিএম আমিনুল হক / ৩২৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা মাঠপাড়ার সাইদ সরদার কালু(৩০) নামক এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

 

জানা গেছে, বালিথা মাঠপাড়ার মৃত লোকমান সরদারের পুত্র ৩সন্তানের জনক সাইদ @কালু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী আছিরোন বিবির উপর অভিমান করে সকলের অগোচরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

 

এদিকে নিহতের বড় ভাই মাসুম সরদার জানান,আমার ভাই ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি তার মাথায় সমস্যা হচ্ছিল। এছাড়া অভাবের কারণে সে খুব চাপে ছিল। হয়তো সেকারণে আত্মহত্যা করতে পারে।

 

অপরদিকে, তার স্ত্রী আছিরোন বিবি জানান- ৩দিন আগে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল কিন্তু তা মিটে গেছে। সে কাল রাত থেকে একেক সময় একেক রকম কথাবার্তা বলছিল। সকালে আমাকে দোকানে পাঠিয়ে সে ঘরের ভিতর গ্যাস ট্যাবলেট খেয়েছে। আমি দোকান থেকে এসে দেখি তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তখন আমার স্বামী আমকে বলে- সে আর বাঁচবে না।তখন আমি ডাক চিৎকার দিলে আমার ভাসুরসহ স্থানীয় লোকজন এসে সদর হাসপাতালে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়।

 

এঘটনায় সাতক্ষীরা সদর থানার এস আই ইব্রাহিম মোল্লা জানান – নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি,থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে তার মৃত্যুতে এলাকায় নানান গুঞ্জন শোনা যাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com