• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

শ্যামনগরে টাইফায়েড টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে টাইফায়েড টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর(সোমবার) শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে টাইফায়েড টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধ যোগ্য সংক্রামক রোগ, বাংলাদেশ সহ উন্নয়নশীল অনেক দেশে এ রোগ অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে, টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা গ্রহনের বিশেষ প্রয়োজন, যেহেতু জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করা সকলের দায়িত্ব।

 

অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান জানান, বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসুচীর আওতায় আগামী ১২-ই অক্টোবর ২০২৫ ইং তারিখ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপি সারা দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে। যা শিশুদের টাইফয়েড সংক্রমনজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাস করবে। তারই প্রেক্ষিতে শ্যামনগর উপজেলার সকল ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ছেলে ও মেয়েদেরকে টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন এবং যথাসময়ে টিকা গ্রহন করার জন্য অনুরোধ করা হয়।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন সহ সকল সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

 

অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সকলের সহযোগিতা কামনা করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com