• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে বসবাস করতে চাই: আলি আসগার লবি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ১০৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সাবেক এমপি ও সাবেক বিসিবি সভাপতি আলি আসগার লবি বলেছেন প্রথম পরিচয় আমরা মানুষ। বাংলাদেশি হিসেবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে বসবাস করতে চাই। ধর্ম হোক যার যার উৎসব কিন্তু সবার।

 

তিনি বলেন বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া সকল কি মিলে গড়ার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন তার জন্য আমাদের সকলকে নিরলস ভাবে কাজ করে যেতে হবে। এই ডুমুরি আমার বাপ দাদার জন্মভূমি। এই মাটির সাথে রয়েছে আমার নিবিড় সম্পর্ক।। তাই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে আমরণ কাজ করে যেতে চাই।
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

 

বুধবার দুপুরে ডুমুরিয়ার চুকনগর রুদা ঘোরা,ধামালিয়া বান্দা সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে কথা বলেন।

 

চুকনগর বাজার পূজা মণ্ডপে মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডি আইডি রেজাউল করিম রেজা,খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, খুলনা জেলা পুলিশ সুপার মোশারফ হোসেন, স্থানীয় বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মন্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

 

খুলনা রেঞ্জ ডিআইজি বলেন মানুষের নিরাপত্তা দেওয়াই হচ্ছে পুলিশের প্রধান ধর্ম। পুলিশ জনগণের বন্ধু। জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ সদা প্রস্তুত।

 

খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা বলেন, বিএনপি জনগণের দল জনকল্যাণের জন্যই ২১ দফার ভিত্তিতে বিএনপি’র জন্ম হয়েছে। সেই বিএনপি’রত্যাগী নেতা আলী আজগর লবি খুলনা ৫ আসনের ধানের শীষের প্রার্থী। তার জীবনের চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি জীবনের বাকি সময়টুকু অতীতের ন্যায় জনকল্যাণ বিলিয়ে দিতে চান।

 

তিনি ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে বিএনপির পতকা তলে আসা প্রয়োজন যা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com