• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

“আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৮ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা হাইস্কুলের অফিস সহায়ক আফসার আলী, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক হাবিবা আফরিন তুলি, দেবহাটা হাইস্কুলের শিক্ষার্থী হ্নঝিতা দে প্রমুখ।

 

বক্তারা বলেন, কন্যা শিশু ও পুত্র শিশু সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে, শিশুরা কোন প্রকার অবহেলা বা নির্যাতিত না হয়, কোন শিশু যেন বাল্যবিবাহের শিকার না হয়, নারী এবং পুরুষ সবাই সমঅধিকার নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি এবং নারীদেরকে যেন সে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হয় এবিষয়ে অভিভাবকদেরকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com