• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ৪৮৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকালে সদর উপজেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং টিডিএইচের সহযোগিতায় ও স্পিরিট কল প্রকল্পের মধ্যে দিয়ে আয়োজনটি ছিল উৎসবমুখর। খেলায় অংশ নেন কিশোর-কিশোরী,যুব ও অভিভাবক’রা। দিনব্যাপী এ আয়োজনে ফুটবল ম্যাচের পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্যবাহী বিশ বালিশ ও চেয়ার সেটিং খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেবিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত তৈয়ব হাসান বাবু, এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই,মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী,স্পিরিট প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সুজয় সরকার।

 

আয়োজকরা জানান, সমাজে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিত করতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। এটি শুধু বিনোদন নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com