• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আশাশুনিতে পুলিশ সদস্যের বি’রু’দ্ধে দু’র্নী’তির অ’ভি’যোগ

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১০৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আশাশুনিতে পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার ব্রাহ্মন তেতুলিয়া গ্রামের মৃত মছেলউদ্দীন গাজীর ছেলে আঃ গফফার বাদী হয়ে শনিবার (২ নভেম্বর) থানায় লিখিত অভিযোগ করেন।

 

অভিযোগে প্রকাশ, ব্রাহ্মন তেতুলিয়া গ্রামের জাকির হোসেন একজন পুলিশ কনস্টেবল। বিবাদী ২০২৩ সালে বাদীকে মাদুর দেওয়ার কথা বলে অগ্রিম এক লক্ষ টাকা গ্রহন করে। ওয়াদামত মাদুর না দেওয়ায় বাদী তার কাছে টাকা ফেরত চাইলে আজ দেব কাল দেব করে টালবাহনা করতে থাকেন। এক পর্যায়ে ৪ কিস্তিতে ৪০ হাজার টাকা প্রদান করেন। বাকী ৬০ হাজার টাকা বিবাদী তার আপন মামা আলহাজ্ব আঃ খালেক সরদারকে জামিন রেখে পরিশোধের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বাদী বিবাদীর মামার কাছে টাকার জন্য হাটতে থাকলেও বারবার ফেরানো হয়। ৭ মাস অতিক্রান্তের পর বিবাদীর মামা টাকা দিতে পাবেননা বলে জানিয়ে দেন।

 

বিষয়টি তেঁতুলিয়া বাজার কমিটির সভাপতি মোঃ লুৎফর সরদারকে জানাইলে গত ২ নভেস্বর সকাল ৮ টার সময় বিবাদীর মামাসহ বাদীকে নিয়ে তেতুলিয়া বাজারস্থ দোকানে বসেন। মামা ঘটনার কথা স্বীকার করে বলেন, বর্তমানে আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়।

 

তেঁতুলিয়া বাজার কমিটির সভাপতি লুৎফার সরদার বলেন, রবিবার বিকালে দুই পক্ষ নিয়ে বসেছিলাম। কনস্টেবল জাকির এর মামা খালেক সরদার আমাকে বলেছে, টাকা পাবে তিনি স্বীকার করেছেন এবং ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখন দেওয়ার পারগতা নেই বলে তিনি জানান।

 

এ ব্যাপারে কনস্টেবল জাকির মোড়লের কাছে জানতে চাইলে সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়াসহ এক পর্যায়ে বলেন ওরা আমার কাছে কোন টাকা পাবে না।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com