• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটার ভূমিহীন জনপদ খলিশাখালীতে বিট পুলিশিং সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৭৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেছেন, ভূমিদস্যু, সন্ত্রাসী ও অপরাধীদের কোন দল নেই। তারা দেশ ও জনগনের শত্রু। এসকল সমাজ বিরোধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর।

 

তিনি ভূমিহীন জনপদকে শান্তিতে রাখার জন্য এলাকার সকল মানুষদের সহযোগীতা কামনা করেন এবং অতি দ্রুত উক্ত এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে বলে জানান।

 

দেবহাটা উপজেলার ভূমিহীন জনপদ খলিশাখালীতে ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, চাদাবাজ ও চোরাচালান বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুকিত হাসান খাঁন উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।

 

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ ইসলাম।

 

সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন আরো বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও চোরাচালানের সাথে যারা জড়িত তাদের কোন প্রকারের ছাড় নেই। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সতর্ক করেন।

 

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু, জমির মালিকদের মধ্যে ডাঃ নজরুল ইসলাম, আব্দুল আলিম, আব্দুল মজিদ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com