• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ইসরায়েলি সেনার গাজায় বেসামরিক মানুষকে সরানোর প্রস্তাব

প্রতিনিধি: / ২৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : গাজা থেকে বেসামরিক মানুষকে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পেশ করলো ইসরায়েলের সেনা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইসরায়েলের সেনা গাজায় লড়াই করার জন্য পুরো জায়গাটা থেকে বেসামরিক মানুষকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা পেশ করেছে। তবে কীভাবে মানুষকে সরিয়ে নেওয়া হবে, তারা কোথায় যাবে, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত এলাকায় নিরাপদে মানবিক ত্রাণ পৌঁছানোর একটি পরিকল্পনা যুদ্ধকালীন মন্ত্রিসভা অনুমোদন করেছে। ইসরায়েল রাফাতে সামরিক অভিযান চালানোর ফলে সমালোচনার মুখে পড়েছে। কারণ, যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে ১৪ লাখ ফিলিস্তিনি লড়াইয়ের হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন।
হেজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চলবে
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, ‘হামাসের সঙ্গে ইসরায়েল যদি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়, তার প্রভাব লেবাননে হেজবুল্লাহর ওপর পড়বে না। ইসরায়েল হেজবুল্লাহর ওপর আক্রমণ চালিয়ে যাবে।’ ইয়োভ গ্যালান্ট আরও বলেন, ‘যদি কেউ মনে করেন, দক্ষিণে বন্দিবিনিময় নিয়ে আমরা কোনো সমঝোতায় এলাম, তাহলে অন্য জায়গায় গোলাগুলি বন্ধ হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। দক্ষিণে যাই হোক না কেন, তার সঙ্গে অন্য অঞ্চলের সম্পর্ক নেই। আমরা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’ এই মাসেই লেবানন থেকে রকেট-হামলা হয়েছে। সেই জায়গায় সেনা শিবিরে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। অক্টোবরের প্রথম থেকে ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সীমান্তের দুই দিকেই হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। হেজবুল্লাহ হলো লেবাননে ইরানের মদতপুষ্ট শিয়া রাজনৈতিক দল এবং জার্মানি, যুক্তরাষ্ট্র-সহ অনেকগুলো দেশ তাদের সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com