• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

১৫০ কোটি টাকার ওষুধ কেনা হবে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের জন্য

প্রতিনিধি: / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

দেশের ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে সরাসরি ১৫০ কোটি টাকার ওষুধ কেনার অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, দেশের ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহের জন্য কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের ২০২৩-২০২৪ অর্থ বছরে জিওবি (উন্নয়ন) খাতের আওতায় সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ওষুধ ক্রয়ের প্রস্তাব। এতে ব্যয় হবে ১৪৯ কোটি ৯৯ লাখ ৯৩ হাজার ১৯২ টাকা। এর আগে সকালে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির তৃতীয় সভায় দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এরমধ্যে মশক নিধন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক সরাসরি ক্রয় পদ্ধতিতে কীটনাশক আমদানির নীতিগত অনুমোদন। এছাড়া এডিবির ঋণ সহায়তায় এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালিপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং প্রকল্প ব্যবস্থাপনা শীর্ষক পরামর্শক সেবা কাজ কোয়ালিটি অ্যান্ড কস্ট বেইজড সিলেকশন (কিউসিবিএস) পদ্ধতিতে ক্রয়ের ক্ষেত্রে পিপিআর – ২০০৮ এর ধারা ১১৭ এর উপধারা ২৪(খ) মোতাবেক গুণ ও ব্যয়ের ক্ষেত্রে গুরুত্ব (কোয়ালিটি টু কস্ট রেসিও) যথাক্রমে শতকরা ৯০ এবং শতকরা ১০ নির্ধারণে সিসিইএ-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com