• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

গুগল হারানো মোবাইল খুঁজে দেবে

প্রতিনিধি: / ৬৯৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

আইটি: তথ্যপ্রযুক্তির এই যুগে এখন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে হাতের স্মার্ট মোবাইল ফোনটি। মোবাইল ফোন ছাড়া যেন এক মুহূর্তও চলা কঠিন। তাই তো মোবাইল ফোন হঠাৎ হারিয়ে গেলে বা খুঁজে না পেলে চিন্তার শেষ থাকে না। এমনটা প্রায়ই হয়ে থাকে যে মোবাইল ফোনটি সাইল্যান্ট করে রেখেছেন বা কোথাও ঘুরতে গিয়ে হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায় মোবাইলটি খুঁজে খুঁজে হয়রান না হয়ে সাহায্য নিন গুগলের। যেকোন মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখতে হবে। হারানো মোবাইলে লগইন থাকা জিমেইল সাইনইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে। তবে এই কৌশলে সফল হতে হলে একটি বিষয় নিশ্চিত হতে হবে। আপনার হারিয়ে যাওয়া ফোনে ইন্টারনেট চালু থাকতে হবে। অবশ্য নেট বন্ধ থাকলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ আপনার ফোনটি চুরি হয়ে গেলে কিংবা অন্য কেউ কুড়িয়ে পেলে নিশ্চয়ই তিনি কোনো না কোনো সময় নেট অন করবেন। তখন আপনি ফোনের সর্বশেষ অবস্থান জানতে পারবেন। এখানে আরেকটি বিষয়, যখন আপনি গুগলের মাধ্যমে ফোনটি খুঁজছেন, তখন আপনার হারিয়ে যাওয়া ফোনে নেট অন থাকলে লোকেশন দেখানোর সময় গুগলের আইকন সবুজ হয়ে যাবে। ওই সময় নেট অফ থাকলে সর্বশেষ অবস্থান দেখাবে, আর আইকন হবে ধূসর। লোকেশন অফ থাকলেও ফোন কোন এলাকায় আছে, সেটি আপনি দেখতে পাবেন। আর লোকেশন অন থাকলে গুগল ম্যাপের সাহায্যে একদম সঠিক অবস্থানে চলে যেতে পারবেন। এবার ঘরের কোথাও পড়ে থাকা মোবাইল খুঁজে পেতে যেকোন মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখতে হবে। হারানো মোবাইলে লগইন থাকা জিমেইল সাইনইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে। ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিন। তারপর ‘রিং’ অপশন সিলেক্ট করুন (প্লে সাউন্ড-এ ক্লিক করুন)। এবার আপনার সাইলেন্ট ফোনটি ফুল ভলিউমে রিং বাজতে শুরু করবে। যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে পেয়ে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোনে রিং বাজতেই থাকবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com