• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বিশ্ব বন্যপ্রাণি সংরক্ষণ দিবসের আলোচনা সভায় বক্তারা মানুষ এখন অনেক সচেতন, বন্যপ্রাণিকে হত্যা না করে বনে ফিরিয়ে দেয়

প্রতিনিধি: / ৩০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ একসময় বন্যপ্রাণি দেখলেই মানুষ তা পিটিয়ে মেরে ফেলতো। কিন্তু মানুষ এখন বুঝতে শিখেছে যে, বন্যপ্রাণিদেরও মানুষের প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণির গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণি ক্ষতি করলেও তাকে এখন আর কেউ হত্যা করে না। নিরাপদে তাকে বনে ফিরিয়ে দেয়। ধীরে ধীরে মানুষ এবং বন্যপ্রাণির মধ্যে দ্বন্দ অনেকাংশেই কমে গেছে। সরকারের নানা উদ্যোগের কারণে বন্যপ্রাণির সুরক্ষায় মানুষ অনেক সচেতন হয়েছে।
রবিবার (৩ মার্চ) বিশ্ব বন্যপ্রাণি দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা
সভায় এমন আশার কথাই জানিয়েছেন বক্তারা। খুলনার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও
প্রকৃতি সংরক্ষণ বনবিভাগের আয়োজনে বাগেরহাটের শরণখোলা উপজেলার
সুন্দরবনসংলগ্ন খুড়িয়াখালী বাজারের প্রদীপন সাইক্লোন শেল্টার মিলনায়তনে
সকাল ১০টা থেকে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা
(ডিএফও) নির্মল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি
হিসেবে বক্তৃতা করেন সুন্দরবন পূর্ব বনবিভাগের ডিএফও কাজী মুহাম্মদ
নূরুল করিম। মূখ্য আলোচন ছিলেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড
টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপন ড. মো. ওয়াসিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাছানুজ্জামান পারভেজ, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব
হাসান, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বনবিভাগের মৎস্য বিশেষজ্ঞ
মো. মফিজুর রহমান চৌধুরী ও শরণখোলা প্রেক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল
ইসলাম।
সভায় সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটি ও বনসুরক্ষা কমিটির সদস্য, জেলে, বাওয়ালী, মৌয়ালীসহ কয়েকশ পেশাজীবি অংশগ্রহন করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com