• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

রাশিয়ায় মার্কিনিদের ওপর হামলার আশঙ্কা, জনসমাবেশ এড়ানোর নির্দেশ দূতাবাসের

প্রতিনিধি: / ২১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিদেশ : রাশিয়া বসবাসরত মার্কিন নাগরিকদের বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলতে সতর্ক করেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। তাদের আশঙ্কা, চরমপন্থীরা মার্কিন নাগরিকদের ওপর একটি হামলার পরিকল্পনা করছে। গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। দূতাবাসটি জানিয়েছে, মার্কিন নাগরিকদের ভিড় এড়িয়ে চলা এবং তাদের চারপাশের বিষয়ে সচেতন হওয়া উচিত। তবে হুমকির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। দূতাবাসের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ‘মস্কোতে কনসার্টসহ বড় ধরনের জনসমাবেশকে লক্ষ্যবস্তু করে চরমপন্থীদের হামলার পরিকল্পনার বিষয়ের প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করছে দূতাবাস। মার্কিন নাগরিকদের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া উচিত।’ দূতাবাসটি বারবার সব মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার আহŸান জানিয়ে আসছে। ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্কের গভীরতম সঙ্কটের সূচনা করেছে ইউক্রেনের যুদ্ধ। পুতিন সতর্ক করেছিলেন ইউক্রেনে যুদ্ধের পশ্চিমারা সেনা পাঠালে একে একটি পারমাণবিক যুদ্ধের উসকানি হিসেবে বিবেচনা করা হবে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com