• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কয়লা খনিতে বিস্ফোরণে পাকিস্তানে ১২ শ্রমিক নিহত

প্রতিনিধি: / ২৫৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বিদেশ : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১২ খনিশ্রমিক নিহত হয়েছে। ঘটনার পর আটজনকে খনিটি থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোররাতে বেলুচিস্তানের হারনাই জেলার জারদালো এলাকার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, কর্মকর্তাদের বরাতে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন অনলাইন। এর আগে গণমাধ্যমের খবরে খনিটির ভেতরে ১৮ শ্রমিক আটকা পড়েছে বলে জানানো হয়েছিল। শক্তিশালী বিস্ফোরণে খনিটির একটি বড় অংশ ধসে পড়ার পর তারা আটকা পড়েন। গতকাল বুধবার সকালে বেলুচিস্তান প্রদেশের প্রধান খনি পরিদর্শক আব্দুল গনি বালুচ রয়টার্সকে বলেন, “উদ্ধার অভিযান এইমাত্র শেষ হয়েছে।” তিনি জানান, রাতে খনিটিতে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে, এতে মোট ২০ জন শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকারী দলগুলো ১২টি মৃতদেহ উদ্ধার করেছে। জীবিতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। “রাতেই দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিগুলো ভোর সকালে বের করে আনা হয়,” বলেছেন বালুচ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাকিস্তানের পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলের ভ‚গর্ভে কয়লার মজুদ পাওয়া যায়। এ এলাকার খনিগুলোতে খনিজ গ্যাসের কারণে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com