• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৪
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আত্মঘাতী হামলায় আফগানিস্তানে ৩ জন নিহত

প্রতিনিধি: / ২১১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বিদেশ : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার একটি ব্যাংকের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত এবং অপর ১২ জন আহত হয়েছে। প্রাদেশিক এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতির পরিচালক ইনামুল্লাহ সামাঙ্গানি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে কান্দাহার শহরে আত্মঘাতী হামলায় তিনজন আফগান নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছে।’ কান্দাহারের নিউ কাবুল ব্যাংক শাখার বাইরে অপেক্ষমাণ একদল লোককে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। সামাঙ্গানি বলেন, ‘নিহতরা বেসামরিক নাগরিক। সাধারণত সবাই বেতন সংগ্রহের জন্য সেখানে জড়ো হয়। ’ তালেবানরা ২০২১ সালে আগস্টে মার্কিন-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর তাদের বিদ্রোহের অবসান ঘটায়। এরপর থেকে আফগানিস্তানে বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। যদিও আইএসআইএস এবং বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর হুমকি রয়েই গেচে। সূত্র: আল-অ্যারাবিয়া।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com