• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রুশ হামলা

প্রতিনিধি: / ২১৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিদেশ : ইউক্রেনের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা করেছে রুশ বাহিনী। শুক্রবার ওই হামলায় তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান ভ্যালেরিওভিচ গালুশচেঙ্কো। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। গালুশচেঙ্কো জানিয়েছেন, রাতব্যাপী ড্রোন ও রকেট হামলা করেছে রুশ বাহিনী। সা¤প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি খাতে এটিই বড় হামলা। তিনি আরও বলেন, শুধু ক্ষতি করা নয়, দেশের জ্বালানি ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটানোই রাশিয়ার লক্ষ। তারা গত বছরের মতো আবার হামলা শুরু করেছে। রুশ বাহিনীর এই হামলার কারণে ডিনিপ্রো হাইড্রোইলেকট্রিক স্টেশনে আগুন লেগেছে। এটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক শক্তি ইনস্টলেশন জাপোরিজ্জিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ সরবরাহ করে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি গতকাল শুক্রবার ভোরে বলেন, ওই বিদ্যুৎ কেন্দ্রের ৭৫০ কিলোভোল্টের প্রধান পাওয়ার লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু একটি কম-পাওয়ার ব্যাকআপ লাইন কাজ করছে। ইউক্রেনের রাষ্ট্রীয় হাইড্রোপাওয়ার সংস্থা জানায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দেশের সবচেয়ে বড় ড্যামে। যা জারোরিজ্জিয়াতে অবস্থিত। তবে ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও ড্যামটিতে কোনো ফাটলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংকারি প্রতিষ্ঠানটি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com