• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ভারত বিরোধী মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস : মাহবুব উল আলম হানিফ

প্রতিনিধি: / ৪১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

ভারত বিরোধী মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ভারত বিরোধী মিথ্যাচার করা বিএনপির এটা নতুন কোন বিষয় নয়। সেই ৭৫’ পরবর্তি সময় থেকে পানি চুক্তিসহ নানা বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত বিরোধী মিথ্যাচার করে আসছে। মাহবুব উল অলম হানিফ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রয়াত ইহসানুল করিম হেলালের স্মরণ সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভির শাল চাদর পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, শীতকালের শালচাদর গরম কালে পুড়িয়ে মানুষের আস্থা অর্জন করা যায় না। আওয়ামী লীগ দেশের জনগণের উপর আস্থাঅর্জনশীল দল। তিনি বলেন, সেই পাকিস্তানী শাসক গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল সময়ে জনগণের উপর নির্ভর করেই আন্দোলন করেছে। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামালেও নির্বাচন করে আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে। এই দলের বিরুদ্ধে ভারতবিরোধী মিথ্যাচার করে কোন লাভ নেই। পরে কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলালের স্মরণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। এ সময় জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) এ এম জুবায়ের, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বক্তব্য রাখেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com