• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সেতু ধসে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ৬ জনের প্রাণহানির শঙ্কা

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে বড় একটি সেতু ধসে পড়ায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। স্থানীয় সময় সোমবার দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে একটি কার্গো জাহাজ ধাক্কা দেওয়ার পর ‘ফ্রান্সিস স্কট কী’ সেতুটি ভেঙে পড়ে। খবর সিএনএনের। কোস্ট গার্ড জানিয়েছে, সেতুটি ভেঙে পড়ার সময় এতে সংস্কার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। নিখোঁজ নির্মাণ শ্রমিকদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। বাহিনীটির কর্মকর্তারা জানান, সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে আটজন ছিলেন। অন্তত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আরও ছয়জন নিখোঁজ রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ বলেন, ‘এখন আমরা আর নিখোঁজ ব্যক্তিদের কাউকে জীবিত খুঁজে পাওয়া যাবে বলে মনে করি না।’ কনটেইনার জাহাজ ডালি সেতুর একটি খুঁটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক সিনার্জি গ্রæপ পরিচালনা করে। তবে ডেনিশ শিপিং জায়ান্ট মায়ের্স্ক কার্গো বহন করার জন্য জাহাজটি তৈরি করেছিল। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, সিঙ্গাপুরে মার্কিন দূতাবাস দেশটির সমুদ্র ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) নেতৃত্বে এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এনটিএসবির চেয়ার জেনিফার হোমেন্ডি বলেছেন, ২৪ জন বিশেষজ্ঞের একটি দল—নটিক্যাল অপারেশন, জাহাজ অপারেশন, নিরাপত্তা ইতিহাসের রেকর্ড, মালিক, অপারেটর, কোম্পানির নীতি এবং কোনো একটি নিরাপত্তা ব্যবস্থাপনা সংস্থা বিষয়টি খতিয়ে দেখবে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com