• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৯৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র জমা

আগামী ১১ মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন থেকে যে নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে তাতে ১১ মে ভোট হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করতে বিভিন্ন প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে আসছেন। নির্বাচনী তফশীল অনুযায়ী ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
এদিন বিকাল ৪টা পর্যন্ত জমা প্রদানের শেষ সময় পর্যন্ত নির্বাচন অফিস সূত্র মতে জানা গেছে,  দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র জমা প্রদান করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা এড. গোলাম মোস্তফা, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য ব্যবসায়ী আলহাজ¦ রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও সাবেক জেলা পরিষদ সদস্য আলফেরদাউস আলফা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। ভাইস চেয়ার পুরুষ পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি জি.এম স্পর্শ এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী আমেনা রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফশীল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল যাছাই বাছাই, ৩০ এপ্রিল প্রত্যাহার ও ২রা মে প্রতিক বরাদ্দ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com