• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

কক্সবাজারে বৌদ্ধ বিহার পরিদর্শনে ২৪ দেশের ৩৪ কুটনীতিক

প্রতিনিধি: / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ২৪ দেশের ৩৪ ক‚টনীতিক। বুধবার সকালে ক‚টনীতিকদের গাড়িবহর রামু রাংকুট বনাশ্রম বিহারে পৌঁছালে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিহারের পরিচালক জ্যোতিসেন মহাথেরসহ স্থানীয় বৌদ্ধ স¤প্রদায়ের বিশিষ্টজনরা। এ সময় ক‚টনীতিকদের এই প্রতিনিধি দলটি স¤্রাট আশোক কর্তৃক প্রতিষ্ঠিত গৌতম বুদ্ধের মূর্তিসহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। বিহারের ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা। এর আগে গত মঙ্গলবার বিকেলে ট্রেনযোগে কক্সবাজার আসে দলটি। অ্যাম্বাসেডরস আউট রিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন ক‚টনীতিক এই সফরে অংশ নেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com