• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

জাতীয় দলের ক্যাম্প সৌদি আরবেই

প্রতিনিধি: / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির জন্য সৌদি আরবে ক্যাম্প করার আগ্রহ আগেই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। তার চাওয়া অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশটিতে ক্যাম্প করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে রোববার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সৌদি আরবে ক্যাম্প আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন। গত বছর মার্চে সৌদি আরব গিয়ে প্রায় তিন সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করেছিলেন কাবরেরা। জুনে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার পর বাংলাদেশ কোচ জানিয়েছিলেন, ওই ক্যাম্প কাজে লেগেছিল তাদের; ইতিবাচক প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সে। আগামী মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান গেমসের বাছাইয়ে দুই লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। আগের সূচি অনুযায়ী ২১ মার্চ ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম লেগের ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। ফিলিস্তিনের চাওয়া অনুযায়ী কুয়েতে ২১ মার্চ বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচটি খেলবে আর ২৬ মার্চে কিংস অ্যারেনায় বাংলাদেশ হোম ম্যাচ খেলবে বলে জানান নাবিল। “পরিস্থিতির কারণে ফিলিস্তিন তাদের ম্যাচ কুয়েতে খেলছে। ওই সময় (২৬ মার্চ) কুয়েতের নিজেদের ম্যাচ থাকায় প্রথম লেগটি ওরা ২১ মার্চে কিংস অ্যারেনার বদলে কুয়েতে খেলতে চায়। আমরাও রাজি হয়েছি। তাই আমাদের হোম ম্যাচটি ২১ মার্চের বদলে ২৬ মার্চে ঢাকায় হবে।” আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে দল। ১৭ মার্চ পর্যন্ত রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ক্যাম্প করে সেখান থেকে কুয়েত যাবে দল। আগামী ২৫ ফেব্রæয়ারি দল ঘোষণা করবেন কাবরেরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com