• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

 ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসন

নওগাঁ প্রতিনিধি / ২০৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
 ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করলেন প্রশাসন

সাগরে লঘু  চাপের কারণে গত কয়েক দিনের ভারী বর্ষন আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে নওগাঁর বিভিন্ন নদ-নদীর পানী  বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে নদীগুলোর বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমায়।
দীর্ঘদিন যাবত টেকসই বেড়িবাঁধ মেরামত না করার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ছোট যমুনা নদীর নওগাঁর রাণীনগর উপজেলায়  কৃষ্ণপুর-নান্দাইবাড়ি বেড়িবাঁধটি। বর্তমানে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এমন ঝুঁকিপূর্ণ হওয়ার খবর পেয়ে বুধবার (২ অক্টোবর) সকালে বেড়িবাঁধের সেই ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বেড়িবাঁধের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশটি তাৎক্ষণিক মেরামতের কাজ পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া যেহেতু এখনো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তাই আপাতত বাঁধটিকে ভেঙ্গে যাওয়ার হাত থেকে রক্ষা করতে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো জানান  পানি কমে গেলে বাঁধটিকে টিকসই ও দীর্ঘস্থায়ী ভাবে মেরামতের পরিকল্পনা গ্রহণ করার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com