• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

তালায় ২১৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আ ট ক করেছে র‍্যাব-৬

নিজস্ব প্রতিনিধি / ২২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫

সাতক্ষীরা থেকে অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (২৯ মে) র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার তালা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

 

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ১৭.১৫ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার তালা থানাধীন আটারই (খাঁ পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ আজগর সরদার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা- মৃত ছকিনা বেগম, সাং-হিজলদী, ইউপি- চন্দনপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা ২। মোসাঃ হাসিনা বেগম (৩৫), স্বামী- মোঃ আমজাদ হোসেন খান, সাং- আটারই, থানা- তালা, জেলা- সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করে।

 

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে ২১৭ (দুই শত সতেরো) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করে।

 

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করতঃ আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com