• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫২
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নওগাঁর মান্দায় ৪ কেজি গাঁজাসহ আটক-২

নওগাঁ প্রতিনিধি / ২২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
মান্দায় ৪ কেজি গাঁজাসহ আটক-২

নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে আসামি আতাউর রহমানের একটি পাকা বসতবাড়ির উত্তর সিড়ির সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা, (ডিবি) পুলিশের কর্মকর্তারা।
একটি সাদা রংয়ের বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ২টি পোটলায় কসটেপ দ্বারা প্যাচানো ৪ কেজি গাঁজা রাখা হয়েছিলো।
আটককৃতরা হলো নওগাঁ জেলার মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকার কাদের প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ বাবু (২৬) ও পাজরভাঙ্গা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আতাউর রহমান।
নওগাঁ  জেলা ডিবি পুলিশের  ইনচার্জ হাসমত আলী জানান, গোপন সোমবাতের ভিত্তিতে আজ সোমবার নওগাঁ জেলার নবাগত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এসআই আলী আকবর এসআই মামনুর রশিদ ও এসআই ইয়াসির আরাফাত   জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম রবিবার দিবাগত রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ০২ টি পোটলায় কসটেপ দ্বারা প্যাচানো ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, মাদকের এ চালানটি নিয়ে তারা উপজেলার পাজরভাঙ্গায় আসে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জেলা গোয়েন্দা শাখা,(ডিবি)পুলিশের সাব-ইন্সপেক্টর  মামুনুর রশিদ বাদী হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com