• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৫
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

নওগাঁয় যৌতুকের বলী গৃহবধূর মৃ ত্যুর বিচারের দাবিতে মানববন্ধন 

নওগাঁ প্রতিনিধি / ২২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
গৃহবধূর মৃত্যুর বিচারের দাবিতে মানববন্ধন 

নওগাঁয় যৌতুকের দাবীতে স্বামীর দেয়া আগুনে দগ্ধ হওয়ার ৮দিন পর চিকিৎসাধীন অবস্থায় ফজিলাতুন নেছা নামে এক গৃহবধূর মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ছাত্র সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এলাকাবাসী ও নিহতের স্বজনরা মানববন্ধনে অংশ নেয়। ফজিলাতুন নেছা নওগাঁ সরকারি মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্য ছিলেন। মানববন্ধনে বিএনসিসি’র সদস্যরাও অংশ নেয়।
উল্লেখ্যে: গত ৪ বছর আগে নওগাঁ সদর উপজেলার ভবানিপুর গ্রামের তারেক রহমানের ছেলে গোলাম রাব্বানীর সাথে বিয়ে হয় ফজিলাতুন নেছার। সেসময় বিভিন্ন উপহার সামগ্রি দেয়া হয়। কিন্তু তারপরও যৌতুকের জন্য নির্যাতন করা হতো। গত ২৭ আগস্ট যৌতুকের জন্য ঘরে আটক রেখে ফজিলাতুন নেছার শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় তার স্বামী গোলাম রাব্বানী। তাকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর মারা যান।
এঘটনায় গৃহবধুর বাবা ফজলুর হোসেন বাদী হয়ে গোলাম রাব্বানীসহ তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলার পর স্বামী গোলাম রাব্বানীকে গ্রেফতার করা হলেও শশুর, শাশুড়ি ও দেবরকে আটক করা হয়নি। দ্রুত আসামীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com