• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

পিওর ক্রপস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান পিসিএল এগ্রো ইন্ডাস্ট্রিজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

জিএম আমিনুল হক, নিজস্ব প্রতিনিধি / ২৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলরার ব্রহ্মরাজপুর বাজারে পিওর ক্রপস লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান পিসিএল এগ্রো ইন্ডাস্ট্রিজের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কোম্পানির সাউথ রিজিওনাল অফিস ব্রহ্মরাজপুর বাজারে ৪ আগষ্ট সোমবার অনুষ্ঠিত হয়।

 

পিওর ক্রপস লিমিটেড এর চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ এর সভাপতিত্বে ও পিওর ক্রপস লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার মো ইউনুস আলীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন সাতক্ষীরার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, যুগ্ম আহবায়ক অধ্যাপক মহিদার রহমান,সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইব্যুনালের বিশেষ পিপি শেখ আলমগীর আশরাফ,সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মো: আব্দুল ওহাব,দৈনিক সাতক্ষীরার সকালের বিশেষ প্রতিনিধি শামীম রেজা ও সাংবাদিক ইমরান হোসেন।

 

দোয়া অনুষ্ঠানের মাঝে পিওর ক্রপস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ উপস্থিত দুজন পরিবেশক মাহের রেজা ও আতিকুল ইসলামের হাতে বিশেষ উপহার তুলে দেন। অনুষ্ঠানে পিওর ক্রপস লিমিটেডের সমস্ত কর্মকর্তা কর্মচারী ও সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com