• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২১
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রেমে ব্যর্থ হয়ে ১২ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছে মামুন

অনলাইন ডেস্ক / ৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বরিশালের বাবুগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারানোর পর গত ১২ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছিলেন সাইদুল ইসলাম মামুন (৩৮)। তবে দীর্ঘ এ বন্দিজীবনের অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপাশা ইউনিয়নের আইচার হাওলা গ্রামে মামুনের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন ও খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও। এর আগে সোমবার অফিস কক্ষে বসে চিকিৎসা সহায়তার চেক মামুনের মা সোনাবান বেগমের হাতে তুলে দেন তিনি।

 

ইউএনও বলেন, গণমাধ্যমে সংবাদ দেখে বিষয়টি জানতে পারি। ইতোমধ্যে তার চিকিৎসার জন্য নগদ অর্থসহ ৫০ কেজি চাল দেয়া হয়েছে। ধাপে ধাপে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।

 

পরিবার জানায়, প্রায় ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন মামুন। তবে বাড়তি নিরাপত্তার কারণে গত ১২ বছর ধরে তাকে শিকলবন্দি করে রেখেছিল পরিবার।

 

গ্রামবাসী ও পরিবার আশা করছে, প্রশাসনের সহায়তা ও চিকিৎসায় আবারও স্বাভাবিক জীবনে ফিরবে মামুন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com