• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বুমরা টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে

প্রতিনিধি: / ৩১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতের হয়ে ইতিহাস গড়েছেন জসপ্রীত বুমরা। ভারতের প্রথম পেসার হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন তিনি। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বুমরা তিন ধাপ এগিয়েছেন। ইতিহাস গড়তে সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে শীর্ষস্থান থেকে সরিয়েছেন তিনি। বুমরার এতদিন সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল তিন নম্বর। ভারতের কোনো পেসারের সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল দুই। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সেটা দখলে নিতে পেরেছিলেন ভারতীয় লিজেন্ড কপিল দেব। বুমরা ছাড়া জহির খানও ২০১০ সালের অক্টোবর-নভেম্বর তিনে উঠতে পেরেছিলেন। বুমরা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট শিকারের পরই র‌্যাঙ্কিংয়ে এই পুরস্কার পেয়েছেন। বিশাখাপত্তনমে ওই ম্যাচের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। তার দারুণ বোলিংয়ে ওই ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত। প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। ৩৪তম টেস্টে যা ছিল তার দশতম পাঁচ উইকেট শিকারের নজির। দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালও র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ৩৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৯ নম্বরে। বিশাখাপত্তনমে ক্যারিয়ার সেরা ২০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে পেয়েছেন সেঞ্চুরি (১১৮ ও ১০৯)।
আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিং
১. জসপ্রীত বুমরা (রেটিং ৮৮১)
২. কাগিসো রাবাদা (রেটিং ৮৫১)
৩. রবিচন্দ্রন অশ্বিন (রেটিং ৮৪১)
৪. প্যাট কামিন্স (রেটিং ৮২৮)
৫. জশ হ্যাজলউড (রেটিং ৮১৮)


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com