• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৯
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

ব্রহ্মরাজপুরে “ক” জোনের গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার দর্শকের উপচে পড়া ভীড়

জিএম আমিনুল হক / ৪২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ‘ক’ জোনের ইউনিয়ন পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলায় দর্শকের উপচে পড়া ভীড় দেখা গেছে।

 

সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে ২য় দিনের খেলা উদ্বোধন হয়। এসময় ব্রহ্মরাজপুর পেশাজীবী পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ স্থানীয় ক্রীড়ানুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রথম খেলায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে হারায় ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসাকে। অন্যান্য খেলায় হযরত আবু বক্কর সিদ্দিক কামিল মাদ্রাসা ও পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় (নেহালপুর) সেমিফাইনালে জায়গা করে নেয়।

 

দিনব্যাপী খেলাগুলো উপভোগ করতে আশপাশের এলাকার শতশত দর্শক মাঠে ভিড় জমায়। এসময় দর্শকের ভীড়ে পুরো মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যায়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com