• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০৪
সর্বশেষ :
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। ওসি কিবরিয়ার রহস্যজনক নিরবতায় পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের পুনর্বাসন বাড়ছে। ক্ষোভে ফুঁসছে জনগণ। ৫-ই আগস্টে আমেরিকায় পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা নির্বাচনকে ঘিরে পাইকগাছায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলেছে, নীরব ভূমিকায় ওসি গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ? পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ। প্রশাসনের উপর আস্থা ফিরে পেয়েছে স্থানীয় জনগণ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌।

৫-ই আগস্টে আমেরিকায় পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা।

খুলনা ব্যুরো, / ৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মে, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতনকারী, শেখ হাসিনা পরিবারের সদস্য শেখ হেলাল ও শেখ সোহেল এর অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠজন খুলনার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব এবং ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস গত ৯-ই মে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের একত্রিত করে এলাকায় প্রবেশ করেছেন। তার একজন কর্মীর ফেসবুকে প্রকাশ হওয়ার ছবিতে দেখা যায় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও এলাকার স্থানীয়দের কবর জিয়ারত করেছেন।

তাকে স্বাগতম জানানোর জন্য আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন।

স্থানীয় সূত্র বলছে শাহজাদা আবু ইলিয়াস ২৪ এর ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন।
৫ ই আগস্ট এর আগে তার ভাইরাল হওয়া বক্তব্য দেখে জানা যায়, তিনি তৎকালিন আওয়ামী লীগের স্থানীয় খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়ল এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে রেখে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, “চাঁদখালী ইউনিয়নের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এখানে জামাত-বিএনপির ঠাঁই হবে না।”

তীব্র আন্দোলনের মধ্যে ৫-ই আগস্ট হাসিনা সরকারের পতন হলে শাহজাদা আবু ইলিয়াস পালিয়ে আমেরিকা চলে যান। বিক্ষুব্ধ ছাত্র জনতা তাকে না পেয়ে তার ঘরবাড়ি ভাংচুর করে ।আমেরিকায় পালিয়ে থেকেও তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন।

সূত্র বলছে শাহজাদা আবু ইলিয়াস প্রায় তিন মাস ধরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে তিনি তার সাতক্ষীরার বাড়িতে লুকিয়ে ছিলেন।

গত ৬-ই মে চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জোয়াদুর রসুল বাবু’র জানাযায় প্রথমবার শাহাজাদা আবু ইলিয়াস কে প্রকাশ্য দেখা যায়।

এরপর সুযোগ বুঝে ৯ তারিখে তিনি এলাকায় প্রবেশ করেছেন।

স্থানীয়দের অভিযোগ তিনি স্থানীয় বিএনপি, জামায়াতের কিছু নীতি হীন নেতা ও প্রশাসনকে ম্যানেজ করেই এলাকায় প্রবেশ করেছেন।
তা না হলে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ নীরব ভূমিকা পালন করছে কেনো?

জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্রদের উপরে নির্যাতনকারী কট্টরপন্থী এই আওয়ামী লীগ নেতার এলাকায় পূর্ণবাসন ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় তৃণমূল বিএনপি, জামায়াতের কর্মীদের ভিতরে অসন্তোষ দেখা দিয়েছে। শাহজাদা আবু ইলিয়াস এখনো পর্যন্ত ৯নং চাঁদখালী ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব পদে বহাল রয়েছেন। ‌এবিষয়ে প্রশাসনের কোন উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সূত্র বলছে, আওয়ামী লীগের এই নেতা বিভিন্ন মহলে তদবির করে আবারও চেয়ারমানি করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের দাবি অবিলম্বে ২৪ এর গণঅভ্যুত্থানের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী এ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com