• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৭
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে মহম্মদপুরে একক কবিতা আবৃত্তি অনুষ্ঠান

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৮৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ মে, ২০২৪
মহম্মদপুরে একক কবিতা আবৃত্তি অনুষ্ঠান

আজ ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবিরশ্মি’ শিরোনামে মাগুরার মহম্মদপুরে কলমের সৈনিক আবৃত্তি একাডেমির আয়োজনে একক কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট আবৃত্তিকার, কবি ও নাট্যকার সালাহ্উদদীন আহমেদ মিলটনের একক আবৃত্তি এই অনুষ্ঠানে কবিগুরুর বিখ্যাত বিভিন্ন কবিতা আবৃত্তি করা হয়। বুধবার (৮ মে) বেলা ১১ ঘটিকায় কলমের সৈনিক বিদ্যানিকেতনের মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবিরশ্মি’ শিরোনামে একক এই আবৃত্তি আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় কলমের সৈনিক সংসদের সাহিত্য সম্পাদক ও আমিনুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com