• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৬
সর্বশেষ :
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

সরকারি কেবিএ কলেজ’র সাথে সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার চুক্তি স্বাক্ষর

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২০০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
সরকারি কেবিএ কলেজ'র সাথে চুক্তি স্বাক্ষর

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে স্টুডেন্ট কর্তৃক কলেজের বিভিন্ন ফিসাদি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এগিয়ে নিতে সেবা প্রদানকারী পক্ষ সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার সাথে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ সখীপুর, দেবহাটা, সাতক্ষীরা এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে ১৫ জুলাই’২৪ সোমবার সকাল সাড়ে ৯ টা হতে কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আয়োজক সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখা ব্যবস্থাপক মো: মনিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য  রাখেন সোনালী ব্যাংক পিএলসি  সাতক্ষীরা প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শাহ আলম ও সরকারি খান খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী।
ব্যাংকের পারুলিয়া পিএলসি শাখার সেকেন্ড অফিসার তপন মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত  উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপাল অফিস এর এজিএম প্রহলদ কুমার মাখাল, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) ও জীববিজ্ঞানের শিক্ষক মো: আবু তালেব।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ্জ মো: আকবর আলী এবং গীতা পাঠ করেন প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখা সহ অত্র ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে শিক্ষার্থী কর্তৃক কলেজের সমস্ত ফিসাদি অনলাইনের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে পরিশোধের নিমিত্তে পূর্ব প্রস্তুতকৃত স্ট্যাম্পে কলেজ ও ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর পরবর্তী ফাইল হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com