• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১১
সর্বশেষ :
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে খুলনা জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিতে গঠিত হচ্ছে ‘সাওপ আইনজীবী পরিষদ’ কয়রায় জেলা পরিষদের অনুষ্ঠানে ভুল বানানের ব্যানার এবং রাজনৈতিক স্লোগান ব্যবহারের অভিযোগ। মোবাইল ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে নিকটস্থ থানায় (জিডি) করুন। খুলনার পুলিশ সুপার তাজুল ইসলাম। সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা চোখের সামনেই পুড়ছে লক্ষ লক্ষ মণ গাছ। হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য, পাইকগাছা থানা পুলিশের রহস্যজনক নীরবতায় প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ।

আশাশুনিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা 

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২২৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

আশাশুনিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি নীল কণ্ঠ সোমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।
সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্যের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মোর্তজা, আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ বিশ্বপ্রাণানন্দজী মহারাজ, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গোপাল কুমার মণ্ডল।
সভার উদ্বোধন করেন সেবায়েত ও পুরোহিত প্রশিক্ষক মেধস ব্যানার্জী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ভাগবত আলোচক বিল্ব মঙ্গল দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, কালীপদ রায়, বিশিষ্ট সমাজ সেবক সঞ্জয় দাস প্রমুখ।
দেশের চলমান বন্যা পরিস্থিতির জন্য বন্যার্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের রামমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত পূজা পার্বণে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com