• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৫
সর্বশেষ :
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। ওসি কিবরিয়ার রহস্যজনক নিরবতায় পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের পুনর্বাসন বাড়ছে। ক্ষোভে ফুঁসছে জনগণ। ৫-ই আগস্টে আমেরিকায় পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা নির্বাচনকে ঘিরে পাইকগাছায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলেছে, নীরব ভূমিকায় ওসি গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ? পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ। প্রশাসনের উপর আস্থা ফিরে পেয়েছে স্থানীয় জনগণ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌।

বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি / ৬৩১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” স্লোগানে সারাদেশের ন্যায় বগুড়াতেও উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। জেলা প্রশাসন ও বিআরটিএ বগুড়ার আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দিবসটি উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.এম ইমরুল কায়েসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।  এসময় তিনি বলেন, কোন একটি নির্দিষ্ট দিনের জন্য নয় বছরের প্রতিটি দিন সড়ক নিরাপদ রাখতে হবে। সাধারণ জনগণকে ট্রাফিক আইন মানার বিষয়ে আরো সচেতন হতে হবে। সাথে সাথেই সড়ক মহাসড়কে চালকদের উচ্চগতি ও ওভারটেকিং টেন্ডেন্সি পরিহার করে আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি।
বারংবার সচেতন করার পরেও কেউ যদি সচেতন না হয় তাদের বিরুদ্ধে মোটরযান আইনে কঠোর ব্যবস্থা নেয়ারও জোর দেন ডিসি আফরোজা। এছাড়াও প্রতিবছর উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় কি সংখ্যক চালক প্রশিক্ষণ গ্রহণ করছে সেই তালিকা প্রস্তুতের জন্যে কর্তৃপক্ষকে নির্দেশ দেন জেলা প্রশাসক ।
পাশাপাশি ফিটনেস সনদ প্রদানের বিষয়ে বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বদা সজাগ থাকার বিষয়ে তাগিদ দেন এই কর্মকর্তা। বলেন ফিটনেস বিহীন কোন গাড়ি বগুড়ার সড়কে চলতে পারবে না যা নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকেও কঠোর হতে বলেন তিনি। অনুষ্ঠানে তিনি আরো বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বগুড়া পৌরসভাকে আরো গতিশীল ভূমিকা রাখতে হবে।
প্রয়োজনে নিয়মিত জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টাতে গড়ে উঠবে নিরাপদ সড়ক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম এবং সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ রুহুল আজম।  বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) আবদুল্লাহ আল মামুন ও মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ইউনুস আলী লয়া, ক্রীড়াবিদ আমিরুল হাসান আপন, নিরাপদ সড়ক চাই বগুড়ার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ এবং শিক্ষার্থী প্রতিনিধি যথাক্রমস বগুড়া জিলা স্কুলের ফাইয়াজ রূপান্তর ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রাঈয়াত বারী হাফসা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে মাসব্যাপী কর্মসূচি হিসেবে সেমিনার ও সভা অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com