• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০৩
সর্বশেষ :
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্ত্রাসী শাহেদ ও শামীম। ওসি কিবরিয়ার রহস্যজনক নিরবতায় পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগের পুনর্বাসন বাড়ছে। ক্ষোভে ফুঁসছে জনগণ। ৫-ই আগস্টে আমেরিকায় পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা। স্পন্দন হাসপাতালের নবাগত সিইও কে ফুলেল শুভেচ্ছা জানালেন স্পন্দন পরিবার সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা নির্বাচনকে ঘিরে পাইকগাছায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েই চলেছে, নীরব ভূমিকায় ওসি গোলাম কিবরিয়া। আসন্ন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তাহলে কি পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে, দূষণের পক্ষ নিলেন আবুল কালাম আজাদ? পাইকগাছায় অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি উচ্ছেদ। প্রশাসনের উপর আস্থা ফিরে পেয়েছে স্থানীয় জনগণ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সংসদ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ। খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একই সাথে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ‌‌।

ব্র্যান্ড ২৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন

প্রতিনিধি: / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ব্যাটিংটাই তাঁর মূল কাজ। দরকারি সময়ে হাতও ঘুরান নিল ব্রান্ড। তাঁর প্রথম শ্রেণির রেকর্ডই বলছে দরকারি সময়েই শুধু হাত ঘুরান। ৫১ ম্যাচ খেলেও যে নামের পাশে নেই কোন উইকেট। কিন্তু সেই ব্র্যান্ডই কিনা প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলতে নেমে গড়েছে কীর্তি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই বাঁহাতি স্পিনার ১১৯ রানে ৬ উইকেট শিকার করে ভেঙেছেন ২৪ বছরের পুরনো রেকর্ড। প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের অভিষেক টেস্ট খেলতে নেমেছেন ব্র্যান্ড। তাই এই ম্যাচ স্মরণীয়ই বলা যায় তাঁর জন্য। তাঁর সঙ্গে যোগ হয়েছে ৬ উইকেট শিকারের প্রাপ্তি। তাতে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের পুরনো ইতিহাসে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে ৬ উইকেট শিকারের কীর্তি এতদিন ছিল শুধুই নাঈমুর রহমান দুর্জয়ের। বাংলাদেশের প্রথম টেস্টে ২০০০ সালে ভারতের বিপক্ষে ১৩২ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে অভিষেকে পাঁচ উইকেট আছে আর মাত্র একজন অধিনায়কের। ১৮৮৯ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অব্রে স্মিথ। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট এসএ টোয়েন্টি ক্রিকেটে ব্যস্ত দেশটির শীর্ষ সারির ক্রিকেটাররা। তাই আনকোরা দল নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে গিয়েছে প্রোটিয়ারা। যেকারণে এর আগে কোন টেস্ট না খেলা নিল ব্র্যান্ডকে অধিনায়ক হিসেবে বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। এই টেস্টে প্রোটিয়াদের ৬ ক্রিকেটারের অভিষেক হয়েছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংস থেমেছে ৫১১ রানে। প্রোটিয়ারা দ্বিতীয় দিন শেষ করেছে ৮০ রানে, হারিয়েছে ৪ উইকেট। ব্যাট হাতে মাত্র ৪ রানে ফিরেছেন ব্র্যান্ড।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com